ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ
  • সরকারি ছুটির দিনও খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়

    সরকারি ছুটির দিনও খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটরিংয়ের জন্য সরকারি ছুটির দিন শনিবারও (১১ সেপ্টেম্বর) খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

    বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল আলমের সাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে।


    এতে বলা হয়েছে, প্রশাসনিক জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খোলা রাখা প্রয়োজন। এজন্য এ মন্ত্রণালয়ের সব মূল ও কলাপসিবল গেট খোলা রাখা, সংশ্লিষ্টদের সচিবালয়ে প্রবেশ, বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

    প্রসঙ্গত, আগামী রোববার স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ মনিটরিং করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ