ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পরীমনি-সাকলায়েনের সেই ভিডিও সরাতে নোটিশ

    পরীমনি-সাকলায়েনের সেই ভিডিও সরাতে নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের জন্মদিন উদযাপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী আইনজীবী। 

    বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান।

    এর আগে গত ৫ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে না সরানোয় বিটিআরসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। 

    পরীমনি-সাকলায়েনের ভিডিও অপসারণ করতে রিটের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন। তবে বিটিআরসিকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে রিট দায়ের করায় আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন। 

    আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, বিটিআরসি ভিডিও সরাতে কোনো পদক্ষেপ না নিলে নোটিশের কপি সংযুক্ত করে হাইকোর্টে আবারও সম্পূরক রিট আবেদন করব। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ