ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • ঝালকাঠিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন 

    ঝালকাঠিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একশ শয্যা বিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। এছাড়াও সেন্ট্রাল মেডিক্যাল গ্যাস, ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেমসহ লিকুইড অক্সিজেন ট্যাংক ও কমিশনিং প্রকল্পের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধেন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, সদর হাসপাতালের ২৫০ শয্যা থেকে পরর্বতীতে ৫০০ শয্যা উন্নীত করা হবে। সরকার কয়েক হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে, এটা আমাদের জন্য একটি ভালো খবর।

    এ উপলক্ষে সদর হাসপাতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার ও প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত।

    ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড তিন কোটি ২৯ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় এর নির্মাণ কাজ করে। ২০২০ সালের ২০ ডিসেম্বর কাজ শুরু করা হয়। এ বছরের আগস্ট মাসে কাজ শেষ হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ