ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বরিশালে করোনা হেল্পডেস্ক উদ্বোধন করল বাসদ

    বরিশালে করোনা হেল্পডেস্ক উদ্বোধন করল বাসদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহ লকডাউন চলবে। ফ্রি চিকিৎসা, ঔষধ, অক্সিজেন সার্ভিস সহ নানা সুবিধা দিয়ে আজ থেকে হেল্প  ডেস্ক চালু করছে বাসদ।

    আজ সকাল ১১:৩০ টায় ফকিরবাড়ি রোড বাসদ কার্যলয়ে সংবাদ সম্মেলন করেন ডাঃ মনীষা চক্রবর্তী। এ সময় তিনি জানান, করোনা রোগীদের চিকিৎসা সেবা ও কাউন্সেলিংসহ যে কোন সংকটে পাশে দাড়ানোর জন্য আজ থেকে ২৪ ঘন্টা করোনা হেল্পডেস্ক চালু করা হচ্ছে। হেল্প লাইন নম্বরগুলো হলো: ০১৫৭২-৩১৪০৮৫, ০১৭১১-২২৭৫১৯, ০১৭৯৭-১৪৬৪৬৯

    তিনি আরও জানান, এবারে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমনের হারের দিক থেকে বরিশালের অবস্থা উপরের দিকে থাকলেও করোনা মোকাবেলায় সামগ্রিক প্রস্তুতি একেবারে তলানিতে। গত এক বছরেও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে লিফট বসানো হয়নি, ফলে মুমূর্ষ রোগীদের আনা-নেয়াটা চরম দুর্ভোগের  বিষয় হয়ে দাড়িয়েছে।

    কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের সহযোগিতা পেলে করোনা রোগীদের জন্য একটি আইসোলেশন সেন্টার চালুর পরিকল্পনাও তিনি জানিয়েছেন।


    /এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ