ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • অতিরিক্ত সচিব হলেন নলছিটির কৃতিসন্তান জাহাঙ্গীর হোসেন

    অতিরিক্ত সচিব হলেন নলছিটির কৃতিসন্তান জাহাঙ্গীর হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব নলছিটির কৃতিসন্তান  মো. জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। 
    গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পদোন্নতির প্রজ্ঞাপনের এ তথ্য জানা যায়। 

    মো. জাহাঙ্গীর হোসেন নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামের আবদুল আজিজ হাওলাদার ও মোসাম্মৎ মমতাজ বেগমের ছেলে। তিনি ভাই ও চার বোনের মধ্যে জ্যেষ্ঠ। সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ডিগ্রি কলেজ এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।

    তিনি বিসিএস ১৩ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। সরকারের দেওয়া বিভিন্ন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন এ কর্মবীর। তাঁর পদোন্নতির খবরে নলছিটির বিভিন্ন মহল অভিনন্দন ও সফলতা কামনা করেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ