ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

    মন্ত্রণালয়ে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তালেবান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) উদ্যোগ নিলে সে বিষয়ে সমর্থন দেবে বাংলাদেশ।’

    এর আগে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হচ্ছেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

    গত ১৫ আগস্ট আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর গত ৩০ আগস্ট মধ্যরাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আফগানিস্তানে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

    আফগানিস্তান বিষয়ে গত ১৬ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, যদি তালেবান সরকার গঠন করে, আর সেই সরকার যদি জনগণের সরকার হয়। তবে সেই সরকারকে গ্রহণ করবে বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ