ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আমতলীতে পিতা মাতার বিরোধে ২ বোনের বিষপান: একজনের মৃত্যু

    আমতলীতে পিতা মাতার বিরোধে ২ বোনের বিষপান: একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে পিতা মাতার বিরোধকে কেন্দ্র করে কিশোরী দুই বোনের একত্রে বিষপানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার পুজাখোলা গ্রামে নিজ বাড়ীতে বসে সোমবার (৬ সেপ্টেম্বর ) রাতে বিষপান করে তারা। পরে পরিবারের সদস্যরা কলাপাড়া হাসাপতালে তাদের ভর্তি করে । সেখানে তাদের  অবস্থা গুরুতর হওয়ায় এ দিন রাতেই দুই বোনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাত ৯ টার সময় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহিমা (১৪)। বুধবার সকালে মুঠোফোনে নিহতের মা ছাহেরার বেগমের চাচা মো. সহিদ মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন ।  

     স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,  কামাল জোমাদ্দার ও তার স্ত্রী ছাহেরা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। তিন মাস পূর্ব থেকে ছাহেরা বেগম তার  পিতার বাড়ী একই ইউনিয়নের আকব্বর মৃধার বাড়ী চলে যায়। এ ঘটনা নিয়ে গ্রামে কয়েকবার শালিস বিচার ব্যবস্থা হওয়ার কথা থাকলেও কোন সালিস হয়নি। পিতা মাতার বিরোধ সহ্য করতে না পেরে সোমবার রাতে নিজ বাসায় বসে কিশোরী কন্যা মাহিমা ও তার ছোট বোন ছুমাইয়া (৭)  বিষপান করে। বাড়ীর লোকজন  দুই বোনকে কলাপাড়া হাসাপতালে ভর্তি করেন, সেখানে তাদের  অবস্থা গুরুতর হওয়ায় তেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।  মঙ্গলবার রাত ৯ টার সময় মাহিমা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যায়।

    ছাহেরার বেগমের চাচা মো. সহিদ মৃধা মুঠোফোনে বলেন, কামাল জোমাদ্দার যৌতুকের জন্য স্ত্রী ছাহেরাকে মারধর করে বাপের বাড়ীতে রেখে যায় । এঘটনায় সালিস বিচার ব্যবস্থা করার কথা থাকলেও তা হয়নি। এর মধ্যে ছাহেরার দু মেয়ে বিষপান করেন। তার মধ্যে বড় মেয়ে মাহিমা বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা এ ঘটনার বিচার চাই।  

    কামাল জোমাদ্দারের চাচা সালাম জোমাদ্দার বলেন, কামাল বাড়ী ছিলনা সে কৃষি কাজ করতে মাঠে গেছিলো, বাড়ী এসে দেখে তার দু কন্যা মাহিমা ও ছুমাইয়া বিষপান কওে অচেন অবস্থায় পড়ে আছে । তখন  দু মেয়েকে কলাপাড়া হাসপাতালে  নিয়ে ভর্তি করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলাম হাওলাদার মুঠোফোনে জানান, এখোনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ