ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

    দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় এক বাংলাদেশী ব্যবসায়ীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারীরা তার দোকানে থাকা টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়।

    নিহত শফিকুল ইসলাম (৫৫) নোয়াখালী সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের চৌধুরী মিয়ার নতুন বাড়ির মৃত আবদুল বারিকের ছেলে।  

     মঙ্গলবার (৭সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।

    তার মৃত্যুর খবর মঙ্গলবার রাতে সেনবাগের গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম। বুধবার সকালে নিহত শফিকুল ইসলামের বাড়িতে গেলে নিহতের কন্যা প্রমি আক্তার জানায় ,তার পিতা জীবিকার সন্ধানে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি যান। সেখানে অবৈধ হয়ে যাওয়ায় তেমন কাজ কর্ম করতে পারেনি। সম্প্রতি সে কাগজপত্র ঠিক করে দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশের পলোকোয়ানে এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু।

    দক্ষিণ আফ্রিকা প্রবাসী দেলোয়ার হোসেনের জানান, প্রতিদিনের মতো তার শফিকুল দোকান খোলার পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাস্টমার সেজে আফ্রিকান কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার নিকট কিছু মালের অর্ডার দেন। মাল দেওয়ার এক পর্যায়ে সঙ্গবদ্ধ সন্ত্রাসী দলটি তার সফিকুল ইসলামকে ঝাপটে ধরে পেছন থেকে নাকে ও মুখে সেলো টেপ পেছিয়ে দেয়। এতে দোকানেই তার পিতার মৃত্যু হয়। এসময় কৃষাঙ্গ সন্ত্রাসীরা দোকান থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে। তারা নিহত শফিকুলের লাশ বাংলাদেশে আনার ব্যস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সহ সকলের  সহযোগীতা কামনা করেছেন।
     
    উল্লেখ্য, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গত ৫দিন আগে তার বড় ভাই আবদুল জলিল মারা যান। ভাইয়ে মৃত্যুর ৫দিনের মাথায় ছোট ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

     

     

     

     

     গিয়াস উদ্দিন /এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ