ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • রূপগঞ্জে কারখানায় আগুন: ২ মাস পর মিলল আরও ২ দেহাবশেষ

    রূপগঞ্জে কারখানায় আগুন: ২ মাস পর মিলল আরও ২ দেহাবশেষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেই ‘মৃত্যুপুরী’ হাসেম ফুড কারখানায় পুড়ে যাওয়া ৪র্থ তলার ফ্লোরে তল্লাশি চালিয়ে দুটি দেহাবশেষ (হাড় ও কঙ্কাল) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ। ঘটনার দুই মাস পর এ দুটি দেহাবশেষ উদ্ধার করা হলো।

    গত ৮ জুলাই ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে এই ফ্লোরটি থেকেই উদ্ধার করা হয়েছিল ৪৯টি দগ্ধ লাশ।

    সেই আগুনের ঘটনার পর ৩ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে তাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকাল থেকে কারখানাটিতে ফের তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ।

    এদিকে তল্লাশি চালিয়ে দুটি দেহাবশেষ (হাড় ও কঙ্কাল) উদ্ধারের বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

    ঘটনাস্থল থেকে সিআইডির নারায়ণগঞ্জ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আমরা বিকাল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তল্লাশি শুরু করি। চতুর্থ তলা থেকে হাড়ের অংশ উদ্ধার করেছি। এগুলো ডিএনএ পরীক্ষার জন্য ঢামেকে প্রেরণ করা হয়েছে।

    জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, আমি শুনেছি দুটো কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে সিআইডি। উদ্ধারকৃত অংশ ডিএনএ পরীক্ষার জন্য ঢামেকে প্রেরণ করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভুলতা কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুনে ৫২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান। আর কারখানার ভেতর থেকে ৪৯টি লাশ উদ্ধার করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ