ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • দুল বন্ধকের সুদ দিতে না পারায় কান কর্তন!

    দুল বন্ধকের সুদ দিতে না পারায় কান কর্তন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসার খরচ যোগাতে না পেরে নিজের স্বর্ণের দুল বন্ধক রেখে দাদন ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নেন নাজমা বেগম। প্রতি সপ্তাহে দুই হাজার টাকা সুদে এই টাকা দেন ওই দাদনদার। তিন সপ্তাহ সুদের টাকা দিতে না পারায় দলবল নিয়ে এসে ওই নারীর স্বামীকে মারপিট করেন। এক পর্যায়ে তার কান কেটে নিয়েছে দাদন ব্যবসায়ী মজনু মিয়া।

    নাজমা বেগম বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়ার এনামুল হকের স্ত্রী। এ ঘটনায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

    নাজমা বেগম জানান, তার স্বামী এনামুল হক একজন সিএনজি চালিত অটোচালক। অন্যের গাড়ি ভাড়া চালিয়ে যা পায় তাই দিয়ে কোন রকমে সংসার চলে। তিন মাস আগে তার অসুস্থতার কারণে প্রতিবেশী কোরবান আলীর ছেলে দাদন ব্যবসায়ী মজনু মিয়ার (৪৫) কাছ থেকে আট আনি সোনার কানের দুল বন্ধক রেখে ২০ হাজার টাকা নিয়ে ছিলেন। এজন্য তাকে প্রতি সপ্তাহে দুই হাজার টাকা সুদ দিতে হতো।

    অসুস্থতার কারণে গত ২/৩ সপ্তাহে সুদের টাকা দিতে না পারায় মঙ্গলবার বেলা ১২টার দিকে দাদন ব্যবসায়ী মজনু মিয়া তার ৪-৫ জন সহযোগী নিয়ে এসে তার স্বামী এনামুল হককে বেদম মারপিট করে। একপর্যায়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে ইট দিয়ে কান থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে দাদন ব্যবসায়ী মজনু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

    শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ