ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সালমান, অজয় ও অক্ষয়সহ ৩৮ তারকার বিরুদ্ধে মামলা

    সালমান, অজয় ও অক্ষয়সহ ৩৮ তারকার বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন ও রাকুল প্রীত সিংসহ ৩৮ জন ভারতীয় তারকার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

    জানা গেছে, ২০১৯ সালে হায়দরাবাদে ঘটে যাওয়া এক নৃশংস গণধর্ষণের ঘটনা। চার পুরুষ মিলে এক মেয়েকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে হত্যা করে। সে সময় সামাজিক মাধ্যমে অনেকেই এ নৃশংস ঘটনার প্রতিবাদ জানান। সেসময় বলিউডের এই তারকারাও নেট দুনিয়ায় ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু এর মধ্যে অনেক তারকা মেয়েটির পরিচয় প্রকাশ করেছিলেন। আর তাই এসব তারকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বলিউড তারকাদের পাশাপাশি এই তালিকায় দক্ষিণী তারকাদের নামও আছে।

    দিল্লির উকিল গৌরব গুলাটি সবজিমান্ডি পুলিশ থানায় ভারতীয় পেনাল কোড ধারা ২২৮ এ-এর অধীনে মামলাটি করেছেন।

    গৌরবের অভিযোগ, ভারতীয় তারকারা আইন ভেঙে ধর্ষণের শিকার মেয়েটির পরিচয় সামনে এনেছেন। গৌরব গুলাটি তার অভিযোগপত্রে এই তারকাদের দ্রুত গ্রেপ্তারের জন্যও দাবি জানিয়েছেন।

    তার অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম তাদের প্রকাশ্যে লেখা উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।

    এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত তারকাদের গ্রেপ্তার করার দাবি করেছেন দিল্লিরি এই আইনজীবী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ