ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • ঝালকাঠিতে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

    ঝালকাঠিতে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলায় ৪৪টি কেন্দ্রে করোনাভাইরাস প্রতিরোধক গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে চারটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে গণটিকা দিতে ভিড় করেছেন মানুষ। জেলায় ২২ হাজার ১৮১ জন চীনের তৈরি সিনোফার্মের এ ভ্যাকসিন নিয়েছিলেন। যারা প্রথম ডোজ নিয়েছেন, কেবল তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়।

     তবে পৌরসভার কয়েকটি কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু না হওয়ায় অনেকেই এসে ফিরে গেছেন। ৮ সেপ্টেম্বর দুটি পৌরসভায় দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

    ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রথম ডোজ যাদের দেওয়া হয়েছে, তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমাদের জেলায় গণটিকা কার্যক্রম সফল হয়েছে। যারা এখনো টিকা নিতে পারেনি, তাঁরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ