ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ‘কর্মকর্তাদের পাশাপাশি সম্পদের হিসাব দেবেন মন্ত্রীরাও’

    ‘কর্মকর্তাদের পাশাপাশি সম্পদের হিসাব দেবেন মন্ত্রীরাও’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি মন্ত্রীরাও সম্পদের হিসাব দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


    মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    সংলাপে মন্ত্রীদের সম্পদের হিসাবের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, আমি তখন প্রতিশ্রুতি দিয়েছি, কথা দিয়েছি, আমরা নিয়মিতভাবে যেহেতু রিটার্ন জমা দেই, আমরা অবশ্যই তিন বছর পর-পরই এটি জমা দেব। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হই। অন্তত আমাদের এখানে একবার বা দুইবার জমা পড়বেই।’

    ‘তাছাড়া তথ্য অধিকার আইনে কিন্তু আপনি যেকোনো মন্ত্রীর ট্যাক্স রিটার্ন কপিটা আপনি নিতে পারেন।  কোন অসঙ্গতি থাকলে আপনারা কিন্তু অভিযোগ করতে পারেন।’

    এ অভিযোগ নিস্পত্তি করার জন্য বিভিন্ন সংস্থা রয়েছে উল্লেখ করে সরকারের এ প্রতিমন্ত্রী বলেন, ‘কোন অনিয়ম দেখলে সেখানেও কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয়ও রয়েছে। আমাদের বিচার বিভাগ একদম স্বাধীন। এছাড়া দুর্নীতি দমন কমিশন অত্যন্ত একটিভলি কাজ করছে।’

    ফরহাদ হোসেন বলেন, আমরা চাই যে স্বচ্ছতা জবাবদিহির জন্য আমরা আগামী থেকে সবাই, কর্মকর্তারা এবং আপনি জানেন যে নির্বাহী বিভাগের প্রধান যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্যরা সবাই কিন্তু এ জিনিসটা আমরা দেব।

    ‘তবে এটুকু বলতে চাই, প্রতি বছরই কিন্তু আমাদেরকে  সম্পদের হিসাব দিতে হচ্ছে, আমরা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা কিন্তু এ বিষয়টি অত্যন্ত সচেতনভাবে করতে হয়, কারণ নির্বাচনি বিধি-আইন, অনেককিছুই আছে।’

    সংগঠনটির সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন- তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ