ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে আগুনে পুড়েছে দুটি দোকান

    ঝালকাঠিতে আগুনে পুড়েছে দুটি দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির বারইকরন খেয়াঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান। সোমবার রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

     স্থানীয়রা জানায়, রাত একটার দিকে তাজেল ফকিরের হোটেল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মিজু হাওলাদারের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে নিভিয়ে ফেলে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় ব্যবসাপ্রতিষ্ঠান দুটি। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুই ব্যবসায়ী। 

    ব্যবসায়ী তাজেল ফকির জানান, বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার কারনে প্রায় ২০টি প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। নলছিটির ফায়ার সার্ভিসে ফোন দিলেও তারা ঘটনাস্থলে আসেনি বলেও অভিযোগ করেন তিনি। নলছিটি ফায়ার সার্ভিসের লিডার মেহেদী হাসান বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিভে গেছে। তাই আমাদের ঘটনাস্থলে যেতে হয়নি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ