ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • রঙধনু রূপে সানি লিওন

    রঙধনু রূপে সানি লিওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মালদ্বীপে হঠাৎ রঙধনুর দেখা। তাও বিনা বৃষ্টিতেই। সাধারণত বৃষ্টির পর রোদ উঠলে আকাশে রঙধনু দেখা দেয়। এবারের ব্যতিক্রমী ঘটনা ঘটল সানি লিওনের পোশাকের কারণে।

    সপরিবার মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সানি। প্রতি মুহূর্তের আপডেট ফুটে উঠছে তার টুইটারে। বিভিন্ন রূপে নিজের ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখছেন। সোমবার রঙধনু রঙে নিজেকে অনুরাগীদের সামনে তুলে ধরেন সানি। পেছনে উন্মুক্ত আকাশ। সামনে সানি সত্যিই যেন রঙধনুর মতো একরাশ রঙে ভরিয়ে তুললেন অনুরাগীদের মন।

    ওই ছবিতে দেখা যায়, গোড়ালি পর্যন্ত বিস্তৃত বাঁ কাঁধ কাটা রঙধনু রঙের একটি পোশাক পরে দাঁড়িয়ে আছেন সানি। তার চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দ। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।’

    বেশ কয়েক দিন ধরেই মালদ্বীপে রয়েছেন সানি। কখনও সমুদ্র সৈকতে বালির উপর শুয়ে ছবি তুলতে দেখা গেছে তাকে, কখনও বিশালাকার ম্যাকাও পাখি কাঁধে বসিয়ে উপভোগ করেছেন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিও পোস্টও করেছেন তিনি।

    সূত্র: আনন্দবাজার


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ