ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

১৬১ ইউপি ভোটে যান চলাচলে নিষেধাজ্ঞা

 ১৬১ ইউপি ভোটে যান চলাচলে নিষেধাজ্ঞা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যানবাহন ও নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা ১৬১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ । এ নির্বাচন উপলক্ষে ট্রাক, পিকআপ, লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


সোমবার (৬ সেপ্টেম্বর) ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত আদেশে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ইসি জানায়, ২০ সেপ্টেম্বর নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ভোটগ্রহণের আগের দিন ১৯ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা থেকে ২০ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ১৯ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ইসি জানায়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

এর বাইরেও জরুরি কাজে যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন