ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার

    ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। সোমবার সকালে পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এ ঘোষণা দেন। প্যানেল মেয়র ২ নির্বাচিত করা হয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির খান ও প্যানেল মেয়র ৩ নির্বাচিত করা হয় সংরক্ষিত কাউন্সিলর তাছলিমা বেগমকে। গত ২৮ আগস্ট এ সংক্রান্ত রেজ্যুলেশন করে পৌর পরিষদ।

     পৌর মেয়ররের কক্ষে প্যানেল মেয়র ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম তালুকদার। 

     প্যানেল মেয়র তরুণ কর্মকার ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি। তরুণ কর্মকার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ