ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

দেশে করোনায় আরও ৬৫ জনের প্রাণহানি

দেশে করোনায় আরও ৬৫ জনের প্রাণহানি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ  ৫৫ হাজার ১৮৭ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন