ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা

    ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ৮ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ৮ সেপ্টেম্বর এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এছাড়া অন্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) তে প্রকাশ করা হয়েছে।

    এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সশরীরে পরীক্ষায় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করা হবে। এছাড়া পরীক্ষা সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

    করোনার সংক্রমণের কারণে গতবছরের ১৭ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের লিখিত পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরীক্ষা শুরু হওয়ার মাধ্যমে প্রায় দেড় বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি পরীক্ষা কার্যক্রম শুরু হবে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ