ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মেট্রো কর্মীদের মাঝে আটকে পড়লেন শাহরুখ!

    মেট্রো কর্মীদের মাঝে আটকে পড়লেন শাহরুখ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবির শুটিং করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী ১০ দিন পুনেতে চলবে ছবির শুটিং। শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন দক্ষিণী ছবির নায়িকা নয়নতারা ও সানিয়া মালহোত্রা। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণিও। শোনা যাচ্ছে আগামী ছয়-সাত মাস অনেকগুলো শহরে চলবে এই ছবির শুটিং।

    অ্যাটলির ছবিতে কাজ করার বিষয়ে শাহরুখ নিজে কিছু জানাননি। তবে রোববার (৫ সেপ্টেম্বর) কাজের ফাঁকে পুনের মেট্রো কর্মীদের সঙ্গে বেশকিছুটা সময় কাটান কিং খান। ইতিমধ্যে সেই সময়ের বেশকিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

    শুধু সময় কাটানো নয়, মেট্রোর কর্মীদের আবেদনে সেলফি তোলেন, সঙ্গে অটোগ্রাফের চক্করেও পড়েছিলেন বাদশাহ। হাসিমুখে সবার সব আবদারই মেটান তিনি।

    শনিবার পুনেতে একটি মেট্রো ট্রেন হাইজ্যাকের সিকোয়েন্স শুট করছিলেন শাহরুখ খান। মূলত সেই সেট থেকেই ছড়িয়ে পড়ে এই সিনেমায় শাহরুখের লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, তার পরনে ছিল নীল জিন্স ও কালো স্যান্ডো। ঝাপসা ছবি দেখে মনে হচ্ছে ছবিতে কাঁচা-পাকা লম্বা চুলে দেখা যাবে তাকে।

    জানা গেছে, রোমান্স অ্যাকশনে ভরপুর এই ছবিটি একটি বাণিজ্যিক ছবি। এখানে কিং খানকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টের ভূমিকায় দেখা যাবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ