ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সন্তানের বাবা কে, স্পষ্ট করলেন নুসরাত

    সন্তানের বাবা কে, স্পষ্ট করলেন নুসরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৬ আগস্ট কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। পুত্রের নাম রেখেছেন ঈশান। আর নুসরাতের পুত্রকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

    মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ছবি পোস্ট করলেও একটিবারের জন্য ছেলেকে সামনে আনেননি নুসরাত।  যদিও মা হওয়ার পর তার নতুন জীবন কেমন যাচ্ছে, তা নিয়ে নানা রকম পোস্ট করে যাচ্ছেন নুসরাত ।

    সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন নুসরাত। তাতে দেখা যায়, চশমা পরে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি। চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও নুসরাতের মুখে কিন্তু মমতা জড়ানো হাসি। নুসরাত এই স্টোরি পোস্ট করে লেখেন, দিন-রাতের ঘুম উড়েছে!

    এদিকে নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন তার ভক্তরা। সেখানে দেখা গেছে, এ জুটির বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও শুটিং মুহূর্ত। তাতে জুড়ে দেওয়া হয়েছে গান। ভক্তরা ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ঈশানের জন্য যশকে অনেক শুভেচ্ছা।' ভাবখানা এমন যেন ভক্তরা নিশ্চিত, যশই ঈশানের বাবা। 

    ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে নুসরাতের ফ্যান পেইজ ‘নুসরাত জাহান ফ্যান ফরএভার’। ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে দিয়েছেন নুসরাতও। তাহলে ভিডিওর স্বীকৃতি থেকে কি ধরে নেওয়া যায় যে, নুসরাতের সন্তানের বাবা যশ? 

    অবশ্য নুসরাতের সাম্প্রতিক পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেন নুসরাত। ক্যাপশনে লেখেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের সমালোচনাও কানে তুলতে নেই।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘নতুন ভূমিকা’, ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নিচে আলোকচিত্রী হিসেবে উল্লেখ করেছেন সন্তানের বাবার কথা।  আরো লিখেছেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘নতুন মা’ লেখার পর ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করায় অনেকেই মনে করছেন, তিনি তার সন্তানের বাবার কথাই বলছেন। কিন্তু তার নাম উল্লেখ করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ