ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • আ. লীগের বর্ধিত সভায় ফ্লোর ধসে আহত ৭

    আ. লীগের বর্ধিত সভায় ফ্লোর ধসে আহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

    উপজেলা সদরের হাওর মালেক সিটি এলাকায় অবস্থিত ওই কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভা চলাকালে রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


    জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বালু ভরাটের পর আধাপাঁকা ভবন নির্মাণ করে কার্যালয়টি তৈরি করা হয়েছিল। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারিতে মারা গেলে প্রার্থী বাচাইয়ের জন্য আজ বর্ধিত সভা চলছিল।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি প্রায় পাঁচ ফিট নিচে ধসে যায়। এতে ৭ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুত্বর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ