ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে বাস চলাচল স্বাভাবিক

    ঝালকাঠিতে বাস চলাচল স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠি থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। 


    রোববার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বরিশাল-খুলনাসহ আন্তঃজেলার ৮ রুটে স্বাভাবিক নিয়মে বাস চলাচল করছে বলে জানিয়েছেন বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।


    এর আগে গত শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল-খুলনা রুটে সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তোলে। এ নিয়ে বরিশাল-পিরোজপুর রুটের সৌদিয়া পরিবহনের লোকজন বাধা দেন। এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদুল ইসলাম নামে একজনের হাত ভেঙে যায়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জরুরি সভা হয়।

    যেখানে ঘটনার বিচারের মধ্য দিয়ে বাস চলাচল স্বাভাবিক হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ