ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • অবৈধ রিক্সা বন্ধের জের, কাউন্সিলর কার্যালয়ে হামলা

    অবৈধ রিক্সা বন্ধের জের, কাউন্সিলর কার্যালয়ে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ ব্যাটারিচালিত রিক্সা বন্ধ করার উদ‍্যোগ নেওয়ার কারনে শনিবার রাত আটটার দিকে সন্ত্রাসীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরল ইসলাম মানিকের কার্যালয় ভাংচুর করে।

    এ বিষয়ে কাউন্সিলর মানিক জানান, দীর্ঘদিন ধরে দলে অনুপ্রবেশকারী এলাকার কিছু লোক দলের পরিচয়ে রিক্সা মালিকদের কাছ থেকে টাকা নিয়ে এ কাজটি করছে। আমি স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে দুদিন ধরে এটার প্রতিরোধ করছি বলে তারা হামলা করেছে।

    এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

    দীর্ঘদিন ধরে রাজধানীতে চলছে ঝুঁকিপূর্ণ ইঞ্জিনচালিত রিকশা। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেওয়ার পরও বন্ধ হয়নি ইঞ্জিনচালিত এসব রিকশা, বরং দিনদিন এর সংখ্যা বাড়ছে। এরপর নিজ এলাকায় ব্রেকবিহীন ইঞ্জিনচালিত এসব রিকশা বন্ধ করতে মাঠে নামেন কাউন্সিলর কাজী জহিরল ইসলাম মানিকের নেতৃত্বে এলাকার সচেতন জনগণ। তার জেরেই এ হামলা বলে জানিয়েছেন কাউন্সিলর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ