ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই, পথচারী গুলিবিদ্ধ

    গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই, পথচারী গুলিবিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিল্মি স্টাইলে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

    এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ২টায় সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের অদূরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিতসহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আড়াইহাজার ফিরছিলেন।

    ধারণা করা হচ্ছে- ঢাকা থেকেই ছিনতাইকারী চক্রটি তাদের অনুসরণ করে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

    এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ