ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ব্যাংক ডাকাতির পরিকল্পনা ছিল র‌্যাবের অভিযানে আটক জঙ্গিদের

    ব্যাংক ডাকাতির পরিকল্পনা ছিল র‌্যাবের অভিযানে আটক জঙ্গিদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকা থেকে অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করেছে র‍্যাব-১৪।

    শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ র‌্যাব কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো হয়। সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন র‌্যাবের লিগ্যাল এবং মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল আমীন।


    জানা গেছে, আটককৃতরা স্থানীয় ভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব ১৪ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

    ব্রিফিং এ বলা হয়, সম্প্রতি গোয়েন্দাসূত্রে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জামালপুরে জঙ্গিদের বিভিন্ন গতিবিধি নজরে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগডহর এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে জেএমবি’র সক্রিয় সদস্য জুলহাস উদ্দিন (৩৪), মোহাম্মদ রোবায়েদ আলম (৩৩), মো. আলাল (৪৮) এবং মো. আবু আইয়ুবকে (৩৬) গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা হয় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গোলাবারুদ, আটটি বোমা সদৃশ্য বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং বিভিন্ন সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা।

    র‌্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের জঙ্গি সংশ্লিষ্টতা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এহসার সদস্য। এ স্তরের সদস্যরা বিভিন্ন জঙ্গি অপারেশনে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। গ্রেপ্তারকৃতরা সাংগঠনিক সিদ্ধান্তে আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির জন্য দায়িত্বপ্রাপ্ত। এ ব্যাপারে জামালপুরের একটি গোপন আস্তানায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

    গ্রেপ্তারকৃতরা জানায়, ডাকাতির উদ্দেশ্যে সংগঠনে বাছাইকরে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ জঙ্গি দল গঠন করা হয়েছে। দলটি ময়মনসিংহের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, স্বর্ণালঙ্কার দোকান সম্পর্কে তথ্য সংগ্রহ করে একটি টার্গেট নির্ধারণ করে। জল ও স্থলপথের সমন্বয় ঘটিয়ে ঘটনাস্থলে আগমনের পরিকল্পনা ছিল।

    র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ