ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সুপারভাইজারকে মারধর

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ

    ঝালকাঠির ৮ রুটে বাস বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির ৮রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বরিশাল রুপাতলী আন্ত:জেলা বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের নিজেদের দ্বন্দ্বে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

    এঘটনায় শ্রমিক ও মালিক পক্ষের দুজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মমিনিবাস মালিক সমিতির যুগ্ম সসাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, অনাকাঙ্খিত একটি ঘটনার কারনে আপাতত দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ রুটে বাস বন্ধ রয়েছে। আমরা মিমাংসার চেষ্টা করতেছি। 

    প্রত্যক্ষদর্শী শ্রমিক মেহেদী বলেন, বরিশাল-খুলনা রুটের সরাসরি বাস সার্ভিস "সোহাগ পরিবহনে" লোকাল যাত্রী উঠাচ্ছিলো। এসময় বরিশাল- পিরোজপুর রুটের লোকাল গাড়ী "সৌদিয়া পরিবহনের"  সুপারভাইজার সাইদুল ইসলাম (২৬) যাত্রী তুলতে বাধা দেয়। এ থেকে শুরু হয় দু'পক্ষের কথাকাটাকাটি। একপর্যায় সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সৌদিয়া গাড়ির সুপারভাইজার  সাইদুলের একটি হাত ভেঙে যায়। এর পর দুপুর ১টা থেকে ঘটনার বিচার দাবিতে বরিশাল-ঝালকাঠি সহ ৮ রুটের সকল বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকের একটি অংশ।
    ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আহত সাইদুল বলেন, 'ডাইরেক্ট গাড়ীতে লোকাল যাত্রী উঠতে বাধা দেয়ায় আমার উপর হামলা চালিয়েছে সোহাগ পরিবহনের ষ্টাফ শাহিন (২৫)'।  তবে এবিষয়ে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে কেউ রাজী নন।
    শনিবার বিকেল পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় ভোগান্তিতে পরেছে যাত্রীরা। ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী সুলতান আহম্মেদ ৩৩) বলেন, নিজেদের তুচ্ছ ঘটনার জন্য আমাদের ভোগান্তির যেনো শেষ নেই। একই রুটের যাত্রী রুকাইয়া বেগম (৩৫) বলেন, বরিশাল মেডিক্যালে রোগী দেখতে রওনা হয়েছি বাসস্ট্যান্ড এসে শুনি বাস বন্ধ এখন অটোতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হবে। অরেক যাত্রী জামাল হোসেন (৪০) বলেন ক'দিন পরপরই এই রুটে নিজেদের দন্দে বাস বন্ধ হয়। এর একটা স্থায়ী সমাধান দরকার।
    ঝালকাঠি আন্ত:জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, সন্ধ্যা সারে ৬টায় আমরা জরুরী সভা ডেকেছি। আশাকরি বিষয়টি সমাধান করা যাবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ