ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পূরণে পরিকল্পনা

শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পূরণে পরিকল্পনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এরপরও ক্লাসের বিকল্প কিছু নেই। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পূরণে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (০৪ সেপ্টেম্বর) চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসের সুযোগ ছিল না, তখনই আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।

অনলাইনে শিক্ষা কার্যক্রম সব শিক্ষার্থী অংশ গ্রহণ করতে না পারলেও অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সম্ভব হয়েছে। ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প নেই। সে ঘাটতি রয়েই গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর সে ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা রয়েছে।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন