ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • অভিযানে গিয়ে বিপত্তিতে ইউএনও

    অভিযানে গিয়ে বিপত্তিতে ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। এ সময় মোহাম্মদ লোকমান নামে একজনকে গ্রেফতার করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী উপজেলার শেষ সীমানায় মনু মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাটহাজারী থানায় শেষ প্রান্তে রাউজানের কাছাকাছি অভিযান পরিচালনা করা হয়। হালদা নদীর মনু মেম্বার বাড়ি এলাকায় অবৈধ জাল দেখতে পেয়ে জব্দ করতে যাই আমরা। তখন আমরা বাধার সম্মুখীন হই। আমাদের বোট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে জেলেরা। তবে এতে কেউ আহত হয়নি। 


    তিনি আরও বলেন, এ সময় তাদের লোকজন বেশি থাকায় আমরা কোনো শক্তি প্রয়োগ করিনি। শক্তি প্রয়োগ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তা আমি চাইনি। পরবর্তীতে নদীর দুই পারের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করি। এছাড়া রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করি। এরপর ফোর্স বাড়িয়ে পুনরায় আমরা অভিযানে যাই। 

    তিনি বলেন, অভিযানে যারা বাধা দিয়েছে এমন পাঁচজনকে চিহ্নিত করেছি। এর মধ্যে লোকমান নামে একজনকে গ্রেফতার করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনের নামের তালিকা রাউজান পুলিশের কাছে দেওয়া হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ