ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • ইন্দুরকানীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

    ইন্দুরকানীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফয়সাল স্টোর থেকে হঠাৎ করেই ধোঁয়া উড়তে দেখে লোকজন দৌড়ে আসে। পরে আগুন দেখে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়। আগুন লাগার খবর পেয়ে ইন্দুরকানী উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১টি দোকান পুরো ভস্মীভূত হলেও অন্যান্য দোকানগুলো সকলের চেষ্টায় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

    ইন্দুরকানী উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুজ্জামান শরীফ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।আগুনে ফয়সাল স্টোরের কসমেটিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানটির মিটার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষাধিক টাকা।

    ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সকলের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১টি দোকান পুড়েছে। দোকানের মালিককে সরকারী সহযোগিতার জন্য আবেদন করতে বলেছি। তিনি আবেদন করলেই সরকারী সহযোগিতা প্রদান করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ