ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • আগামী বছর ডিসেম্বরে চালু হবে বিআরটি : সেতুমন্ত্রী

    আগামী বছর ডিসেম্বরে চালু হবে বিআরটি : সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর বহু কাঙ্ক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল-এর সঙ্গে বিআরটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা জানান। 

    মন্ত্রী বলেন, গাজীপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি জনগণের জন্য অনেক বিড়ম্বনা ও ভোগান্তির কারণ হয়েছে। এখানে সড়কের পাশে ড্রেনেজ সিস্টেমটি অত্যন্ত খারাপ, যে কারণে বর্ষাকালে ভোগান্তি চরমে পৌঁছেছে। আশা করছি, এ ভোগান্তি এবার থাকলেও আগামী বর্ষায় আর থাকবে না।

    মন্ত্রী আরও বলেন, আমাদের বিআরটি প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৩ দশমিক ২৭ শতাংশ। আশা করছি, পদ্মাসেতু, মেট্রোরেল, চট্টগামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেলের সঙ্গে আগামী বছর ডিসেম্বরে বিআরটি প্রকল্পও প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে পারবেন। আমরা সেই প্রতীক্ষায় আছি। 

    তিনি বলেন, বিআরটি প্রকল্পের জন্য গাজীপুরসহ উত্তরবঙ্গের মানুষ অনেক কষ্ট করেছেন। এখানে তাদের অনেক সমস্যা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় কষ্ট করেছেন। আশা করছি, সড়কে আগামী বর্ষাকালে এ ভোগান্তি আর হবে না। 

    তিনি আরও বলেন, এ পথে বিআরটি চালু হলে দুই পাশে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করবে। 

    এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (মহাসড়ক বিভাগ) সচিব মো. নজরুল ইসলাম, বিআরটির পরিচালক মো. সফিকুল ইসলাম, সওজের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ঢাকা সার্কেল) মো. আতাউর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ