ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ঘরজামাই বলায় দুইপক্ষের সংঘর্ষে ২৬ জন আহত 

    ঘরজামাই বলায় দুইপক্ষের সংঘর্ষে ২৬ জন আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় দুইপক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

    আহতরা হলেন- সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া(২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), নাজমুল (১৩), রাহিমা (১১), নাদিয়া (৯), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬), বাবুল (২৫)।

    হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানের জামাতা খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

    বুধবার দুপুরে হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারে এক সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেন তারা। এরপরও দুইপক্ষই এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ২৬ জন আহত হন। আহতদের উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ