ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • পিস্তল-ম্যাগজিনসহ ছাত্রলীগ নেতা আকুল ৪ সহযোগী গ্রেফতার

    পিস্তল-ম্যাগজিনসহ ছাত্রলীগ নেতা আকুল ৪ সহযোগী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন ও তার ৪ সহযোগীকে বুধবার গভীররাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে ৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, বেনাপোল থেকে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্রের একটি বড় চালান পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদ পেয়ে ডিবির একটি বিশেষ টিম গাবতলী এলাকায় একটি প্রাইভেট কারের গতিরোধ করে। পরে প্রাইভেটকার থাকা শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইনসহ ৫ জনের দেহ তল্লাশী করে ৮টি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ৮টি রাউন্ড গুলি সহ তাদের আটক করে ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। 

    গ্রেফতারকৃতরা হল- আকুল হোসেন (৩৫), মো: ফজলুর রহমান (৩০), ফারুক হোসেন মিলন (২৮), মো: ইলিয়াস হোসেন (৩৪) ও আজিম উদ্দিন আজিম (২৭)।  
    গ্রেফতার হওয়া আকুল হোসেন যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সোনা ছিনতাই, মারামারিসহ কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা সংক্রান্ত ৮টি মামলা রয়েছে।  

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোশাররফ হোসেন জানান, আকুল হোসাইন দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা এবং সোনা ছিনতাই কাজে জড়িত। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ