ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বিয়ে করেছেন অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও

    বিয়ে করেছেন অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। আজ বঅপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন। 

    বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে অদিতি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক ডিভোর্স হওয়ার এক বছরেরও বেশি সময় পর পারিবারিকভাবে বিয়ে করেছি আমি। পাত্রের নাম মাহবুব পারভেজ। 

    তিনি আরও জানান, ‘অপূর্বর থেকে আমি ছয় মাস আলাদা থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।’
    অদিতি জানান, তার বর্তমান স্বামী কর্পোরেট অঙ্গনে চাকরি করেন। তার সঙ্গে পরিচয় হয়েছে ডিভোর্সের এক বছর পর। এই ছেলেকে অদিতির বাবা-মা ভিশন পছন্দ করেন। সব কিছু অনুকূলে থাকায় পারিবারিক ভাবেই বিয়ে হয় তাদের।

    এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব নিজেই তার তৃতীয় বিয়ে খবর সামনে আনেন। তিনি জানান, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর।’

    উল্লেখ্য, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ