ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

দেশে পৌঁছাল ১০ লাখ ডোজ ফাইজারের টিকা

দেশে পৌঁছাল ১০ লাখ ডোজ ফাইজারের টিকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে।

বুধবার বিকেলের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটি অবতরণ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা বুধবার বিকেলে দিকে ঢাকায় পৌঁছায়। টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা গত সোমবার সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে টিকা আসার সময় পরিবর্তনের কথা জানানো হয়। এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন