ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

    তৃতীয় বিয়ে করছেন অপূর্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের বিয়ে পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। শাম্মা দেওয়ানের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।

    অপূর্ব বলেছেন, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর। ’

    এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শ্যাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
    এদিকে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ