ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে মাদককারবারির যাবজ্জীবন

    বরিশালে মাদককারবারির যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মাদক মামলায় টিটু দাস নামে এক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩১ আগস্ট) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণ্ করেন।

    আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, দণ্ডপ্রাপ্ত টিটু দাস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার  এলাকার দিলীপ দাসের ছেলে।  

    মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরের ভাটারখাল কলোনি এলাকা থেকে টিটু দাসকে আটক করে মেট্রো ডিবি পুলিশ।  

    সেসময় তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ৫০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।  

    এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির এসআই মহিউদ্দিন।

    মামলার তদন্ত শেষে ডিবির এসআই হেলালুজ্জামান গত বছর ১৪ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আসামির উপস্থিতিতে এই সাজা দেন আদালত। রায় শেষে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  

    মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ