ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু

     ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বিগত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে একজন  এবং উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চারজন রোগীর মৃত্যু হয়েছে। 

    এ হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ১৫৮ জন করোনা ওয়ার্ডে ও ৩৯৩ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন। এছাড়া মৃতুবরণকারী ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৫১ জনের মৃত্যু হয়েছে।

    এদিকে শুক্রবার সকাল ৮টায় হাসপাতালের প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৬ জন রোগী ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি। তবে করোনা ও আইসোলেশন ওয়ার্ড থেকে মোট ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এ দু’টি ওয়ার্ডে রোগী রয়েছেন ১৫৬ জন, যার মধ্যে করোনা ওয়ার্ডে ৩৩ জন রোগী চিকিৎসাধীন।  

    গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৭৭৫ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ১১৬ জন। মোট রোগীর মধ্যে ৩ হাজার ৬৮ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন, যার মধ্যে শুধু করোনার রোগী ছিলেন ৯২৩ জন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ