ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল গুরুতর অসুস্থ

    শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল গুরুতর অসুস্থ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বরিশালের ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এবং শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) সকালে মুমূর্ষ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

    অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বেসরকারি শিক্ষক আন্দোলন ও শিক্ষা জাতীয়করণ আন্দোলনের অগ্রনায়ক। তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর বিভাগীয় নেতা এবং বরিশাল ইসলামিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

    তার সুস্থতা কামনায় বরিশালবাসী ও সকল শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক, শিক্ষকসহ সকল পেশাজীবি মানুষের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
      
    এছাড়া, বাংলাদেশ শিক্ষক সমিতি ( বাকশিস), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ( বাকবিশিস), বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদসহ বরিশালের অন্যান্য শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকেও অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর দ্রæত রোগমুক্তি কামনা করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ