ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত
  • তরুণীকে ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার

    তরুণীকে ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তরুণীকে ধর্ষণের অভিযোগে খায়রুল আলম (৩২) নামে শেরেবাংলা নগর থানার এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে।

    ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।


    মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পর খায়রুলকে গ্রেপ্তার করা হয়।

    ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর খায়রুলকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ১ মাস আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করতে যান ২০ বছর বয়সী ওই তরুণী। সেখানে এসআই খায়রুলের সঙ্গে পরিচয় হয় তার।

    তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করার কথা বলতেন। গত সোমবার সকালে অফিসে যাওয়ার সময় রাজধানীর পান্থপথে তরুণীর সাথে দেখা হয় খায়রুলের।

    ‘বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার’কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান।

    তরুণীর অভিযোগ, সেই বাসায় নিয়ে ধর্ষণ করা হয় তাকে। পরে তাকে মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দেন খায়রুল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ