ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

করোনায় আরও ৮৬ জনের প্রাণহানি

করোনায় আরও ৮৬ জনের প্রাণহানি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে। এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৫৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন