ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কাঠালিয়ায় বৃদ্বাকে পিটিয়ে আহত: ১০ দিন পর মামলা 

    কাঠালিয়ায় বৃদ্বাকে পিটিয়ে আহত: ১০ দিন পর মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালাকাঠির কাঠালিয়ায় এক বৃদ্বাকে পিটিয়ে জখম করার ঘটনার ১০ দিন পর ঝালাকাঠি জজ আদালতে মামলা দায়ের হয়েছে। এর আগে কাঠালিয়ায় থানায় লিখিত অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ বলে অভিযোগ করেন আহতর ছেলে মো. ছলিম খান ।  

    মামলা ও পারিবারিক সুত্রে জানা যায় ঝালাকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামের মৃত হালিম খানের পরিবারের সাথে একই গ্রামের বাবুল খান এর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এই কারনে গত ১৮ আগস্ট বিকাল ৩ টার দিকে মামলার বাদীর মা মৃত হালিম খানের স্ত্রী ছাহেরা  বেগমের সাথে কথার কাটা কাটি হলে শুভ খান (২৫), বাবুল খান (৫০), সালেহা (৪৫), সালমা (২৮) লোহার রট, সহ লাঠি ছোটা নিয়ে আক্রমন করে। এতে ছাহেরা বেগম এর মাথায় ও হাতে মারাত্বক জখম হয়। 

    পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্বার করে প্রথমে আমুয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক  উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতলে প্রেরন করেন।  মামলার বাদি  মো. ছলিম খান বলেন, ঘটনার পরের দিন কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করা হলে কাঠালিয়া থানা পুলিশ হাসপাতলে ও ঘটনা স্থালে পরির্দশন করে যান।

    পরে মামলা করার জন্য বার বার কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলুক চন্দ্র রায়কে তাগিদা দিলে তিনি ১০ দিন ঘুরিয়ে মামলা না নেয়ার কথা বলেন। পরে রবিবার (২৯ আগস্ট )  ঝালাকাঠি জেলা জজ আদালতে সি আর ১২৪/ ২০২১  মামলা দায়ের করি।  মামলা না নেয়ার বিষয়টি স্বিকার করে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মামলাটি না নেয়ার কারন ছিলো, স্থানীয় ভাবে মিমাংসা করার চেস্টা করা হয়েছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ