ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

‘শোকার্দ্র আগস্ট’ স্মরণে বিশেষ ওয়েবিনার আজ

‘শোকার্দ্র আগস্ট’ স্মরণে বিশেষ ওয়েবিনার আজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“শোকার্দ্র আগস্ট” স্মরণে ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৯ টায় “বঙ্গবন্ধুর সমাজ ভাবনা এবং ২য় বিপ্লবের কর্মসূচি” শীর্ষক বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। 

ওয়েবিনারটি ৭১’র চেতনার কেন্দ্রীয় ফেসবুক পেইজ (https://www.facebook.com/71.er.chetona/) থেকে সরাসরি সম্প্রচার করা হবে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন এবং ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বাহাউদ্দিন গোলাপ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক পার্থ প্রতীম বিশ্বাস।

প্রসংগত, “শোকার্দ্র আগস্ট” স্মরণে ৭১’র চেতনা, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শনভিত্তিক ভিন্ন ভিন্ন শিরোনামে দেশের আলাদা আলাদা বিভাগ কেন্দ্রিক ৮ টি বিভাগে ৮ টি পর্ব ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পর্বেই দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন