ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত
  • ছবি তোলা শেষেই ফেরত নেয়া হলো ত্রাণের বস্তা!  

    ছবি তোলা শেষেই ফেরত নেয়া হলো ত্রাণের বস্তা!  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে প্রতিবন্ধীদের সামনে ত্রাণের বস্তা দিয়ে ছবি তুলে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার সকালে ঢাকা জেলা যুবলীগ সাভার কলেজ মাঠে দুস্থ ও গরিবদের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের সামনে ত্রাণ দিয়ে ছবি তুলে সেই ত্রাণ ফের কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন দরনি, সঞ্চালনা করেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান।

    প্রতিবন্ধী জহুরা বেগম ও জয়নাল জানান, যুবলীগের নেতাদের ত্রাণের কার্ড পেয়ে ব্যাংক কলোনি থেকে ত্রাণ পাওয়ার আসায় সাভার কলেজ মাঠে আসেন। কিন্তু ত্রাণ তো দেবে পরের কথা তাদের মতো ১০-১২ জন প্রতিবন্ধীকে সামনের সারিতে নিয়ে ছবি তুলে ত্রাণের বস্তা আবার ফেরত নিয়েছেন নেতারা।

    ছবি তোলার পর দুপুরে ত্রাণ পাওয়ার আসায় ত্রাণের কার্ড হাতে দিয়ে মাঠের একপাশে অসহায়ভাবে দাঁড়িয়ে ছিলেন প্রতিবন্ধী জহুরা বেগম। তিনি সাংবাদিকদের বলেন, তিনিসহ আরও  প্রতিবন্ধীরা পেছনে ছিলেন। যখন ত্রাণ দেয়া শুরু হলো তখন প্রতিবন্ধীদের সবার সামনে ডাকলেন নেতারা। ত্রাণের বস্তা হাতে দিয়ে ছবি তুলে আবার ধাক্কা দিয়ে নিয়ে নিল নেতারা।

    জয়নাল নামের আরেক প্রতিবন্ধী বলেন, তাকে ত্রাণের কার্ড দিছে জিএস মিজান। তিনিসহ অনেকে পেছনে বসা ছিলেন। পরে আমাদের ডেকে সামনে বসিয়ে ত্রাণের বস্তা দিয়ে ছবি তুলে আবার কেড়ে নিলেন।

    তিনি জানান, তারা ১০ জনের মতো প্রতিবন্ধী ছিলেন। তাদের ত্রাণের বস্তা সামনে দিলে সাংবাদিকরা ছবি তুলেন। ছবি তোলা শেষ হলে আবার ধাক্কাইয়া ধাক্কাইয়া ফেলে দিয়ে ত্রাণের বস্তা নিয়ে নিল।

    আরেক নারী প্রতিবন্ধী বলেন, তাকেও মিজান নেতা কার্ড দিছিলো। কিন্তু ত্রাণ দেয় নাই। কয়লাম স্যার দিবেন না ত্রাণ। নেতারা কইলো ত্রাণ শেষ।

    এমন অভিযোগের বিষয়ে ত্রাণ বিতরণের আয়োজক ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান বলেন, আসলে এগুলো ত্রাণ না উপহার। কার্ডগুলো যাদের দেওয়া হয়েছে সবাইকে উপহার দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪০টি প্যাকেট বেশি দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ কার্ড দিয়ে উপহার নিয়ে আবার কার্ড আরেকজনকে দিয়েছে। তবে মানুষ যে কথা বলছে আমরা এ কাজটি কোনো দিন করি না। এখন যদি ২০০ মানুষ কার্ড নিয়ে আসে আমরা কি করব বলেন। আমি প্রতিবন্ধীদের সামনে নিয়ে নিজে মাল দিয়েছি। যদি কেউ বাকি থাকে তাহলে আবার দেব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ