ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

দেশে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হয়েছে ২৬ হাজার ১০৯ জনের। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়াল।

আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। 

 
এর আগে গতকাল রবিবার করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯৪৮ জনের।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন