ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত
  • সরকারি ভ্যাকসিন কালো বাজারে বিক্রি, আটক ১

    সরকারি ভ্যাকসিন কালো বাজারে বিক্রি, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে সরকার কর্তৃক প্রদত্ত গরুর রোগ প্রতিরোধ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ না করে বিক্রয় করার সময় এক ব্যক্তিকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। সোমবার (৩০ আগষ্ট) সকাল ১১টার দিকে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক এ তথ্য জানান। 

    আটককৃত মো.তারেকুর রহমান (২৭) ভোলা সদরের রাফতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো.মোস্তাফিজুর রহমানের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তি রবিবার বিকেলে সুবর্ণচর উপজেলার আটকপালিয়া বাজারে অসাধু উপায়ে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের ভ্যাকসিন বিক্রি করার সময় একটি বেসরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জেলা বিক্রয় প্রতিনিধি হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। 
    ওসি জিয়াউল হক আরও জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ