ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত, সঙ্গে ছিলেন যশ

    সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত, সঙ্গে ছিলেন যশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্যোজাত পুত্র সন্তান ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সোমবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মা এবং সন্তানকে। দুজনেই সুস্থ রয়েছেন।

    আজও নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাত সন্তানকে নিয়ে গাড়িতে ওঠার পর সেই গাড়ি নিজে চালিয়ে বাড়ি নিয়ে যান যশ। এখন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে সন্তানকে নিয়ে নুসরাত থাকবেন বলে জানা গেছে।

    গত বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত জাহান। হাসপাতাল সূত্রে খবর ছিল, নবজাতকের বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষাগুলির রিপোর্ট ঠিক এলে গত রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মা এবং ছেলের। কিন্তু এক দিন পর, অর্থাৎ আজ সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত এবং তার সদ্যোজাত সন্তান।
    হাসপাতালের বাইরে রাখা কালো কাচ দেওয়া গাড়িতে উঠে গেলেন তিনি। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। তার কোলেই ছিল নুসরাতের সদ্যোজাত। হাসপাতাল থেকে ছাড়ার আগে মা এবং ছেলের স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসক। সোমবার সকালে নুসরাতকে হাসপাতাল থেকে ছাড়ার যাবতীয় কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন তারা।

    শিশু চিকিৎসক শান্তনু রায় জানিয়েছিলেন, জন্মের পর নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ বাকি পরীক্ষার ফল ঠিক এলেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হবে।

    জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি। যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে, নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, ঈশানকে নিজের কাছেই রাখছেন নুসরাত। নিজের কাছ ছাড়া করতে চাইছেন না। 

    সূত্র: আনন্দবাজার।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ