ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

    ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূজা অর্চণা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসহ নানা আচার অনুষ্ঠান এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, আজকের বিশ্বব্যাপী চলমান হানাহানি, অন্যায়,  অত্যাচরের এই সময় সনাতন ধর্মাবলম্ভিদের মানব অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথির উৎসব মানুষের মধ্যে মানবতার বার্তা পৌছে দিবে, বিশ্ব হয়ে উঠবে শান্তিপূর্ণ।  

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আধ্যাপক ডা. অসীম কুমার সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও যুগ্ম সম্পাদক অলোক সাহা।  

    এছাড়াও দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ