ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সংগীত নিয়ে তালেবান নেতাকে আদনান সামির চ্যালেঞ্জ 

    সংগীত নিয়ে তালেবান নেতাকে আদনান সামির চ্যালেঞ্জ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুলের বুকে এখন তালেবানদের উত্তপ্ত নিঃশ্বাস। অনেক নাগরিকই তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত। তালেবানের ভয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন শত শত মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। দেশটির নাগরিকেরা মনে করছেন তালেবানের কট্টর শাসনের মুখে চ্যালেঞ্জে পড়ে যাবে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা৷ শিল্প-সংস্কৃতি অঙ্গনের লোকেরাও আছেন আতঙ্কে।

    এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইসলামে সংগীত নিষিদ্ধ। তাই আশা করছি, আমরা লোকজনকে এ ধরনের কর্মকাণ্ড না করার বিষয়টি বোঝাতে পারব, তবে চাপ প্রয়োগ করে না।’


    জাবিউল্লাহ মুজাহিদের এমন বক্তব্যে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা আদনান সামি।

    গেলো রোববার (২৯ আগস্ট) যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের একটি খবর নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রিয় জাবিহুল্লাহ মুজাহিদ, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এটা দেখান যে পবিত্র কোরানের কোথায় উল্লেখ আছে সংগীত হারাম বা ইসলাম পরিপন্থি! এটাও আমাকে দেখান যে কোনো একটা হাদীস, যেখানে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এমন কিছু উল্লেখ করেছেন। কোথাও নেই।’

    আদনান সামির এই পোস্টটি ভাইরাল হয়েছে। নজর কেড়েছে নেটাগরিকদের। সেখানে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে আদনান সামির পক্ষে মত প্রকাশ করলেও কেউ কেউ তার ইসলামিক জ্ঞান ও জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    ১৯৭১ সালের ১৫ আগস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন আদনান সামি। বড় হওয়া এবং পড়াশোনা ইংল্যান্ডেই। তার বাবা আরশাদ সামি খান ছিলেন পাশতুন প্রজাতির। পাকিস্তানের বিমান বাহিনীর পাইলট আরশাদ পরে কূটনীতিক হন। ১৪টি দেশে তিনি পাকিস্তানের দূত হয়ে কাজ করেছেন। আদনান সামির মা নৌরিন ছিলেন জম্মু কাশ্মীরের মেয়ে। ২০০১ সাল থেকে পর্যটক ভিসায় ভারতে থেকেছেন আদনান সামি। ২০১৫ সালে তিনি ভারত সরকারের কাছে ভারতীয় নাগরিকত্বের আবেদন করেন। ২০১৬ সালে তার আবেদন মঞ্জুর হয়। তাকে বলা হয় সঙ্গীতের সুলতান।

    উল্লেখ্য, নব্বইয়ের দশকে তালেবান শাসনকালে দেশটিতে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র কড়াভাবে নিষিদ্ধ ছিল। আর কেউ এই নিয়ম অমান্য করলে তাকে গুরুতর শাস্তি পেতে হতো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ