ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত
  • স্বামীর বাল্যবন্ধু ‘প্রেমিকের’ সঙ্গে পালিয়েছেন স্ত্রী

    স্বামীর বাল্যবন্ধু ‘প্রেমিকের’ সঙ্গে পালিয়েছেন স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষীপুরে শিশু তাসফিয়া সুলতানা রাফাকে (৪) নিয়ে প্রেমিকের সঙ্গে মা জান্নাতুল ফেরদাউস পালিয়ে গেছেন। এনিয়ে দুইবার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তিনি।

    প্রথম বার একা পালালেও এবার সঙ্গে করে একমাত্র মেয়েটিকেও তিনি নিয়ে গেছেন। তবে রাফাকে ফিরে পেতে বাবা রাসেল মাহমুদ রোমান মরিয়া হয়ে উঠেছেন। প্রায় দেড় মাস হয়ে গেলেও একমাত্র মেয়েটিকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা।

    আদালত ও পুলিশ প্রশাসনসহ আশপাশের মানুষের কাছে মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি।

    জানা গেছে, গত ১৪ জুন রাফাকে নিয়ে তার মা জান্নাতুল ফেরদাউস প্রেমিক সাইফুল ইসলামের সঙ্গে দ্বিতীয়বারের মতো পালিয়ে যান। এ ঘটনায় রোমান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দেড় মাস অতিক্রম হলেও মেয়েকে না পেয়ে রোববার দুপুরে লক্ষীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে জান্নাতুল ফেরদাউস, তার প্রেমিক সাইফুল ও সহযোগী কাওছার আহম্মেদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তারা সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হেতিমপুর গ্রামের বাসিন্দা। 

    বাদীর আইনজীবী লুৎফুর রহমান গাজী বলেন, মামলাটি আদালতের বিচারক রায়হান চৌধুরী আমলে নিয়েছেন। এটি তদন্ত করার জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে। 

    এজাহার সূত্র জানা যায়, ব্যবসায়ী রোমান ও জান্নাতুল ফেরদাউসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৫ বছর আগে তাদের বিয়ে হয়। একবছর পরই তাদের সংসারে নতুন অতিথি হিসেবে রাফার জন্ম হয়। ব্যবসার কাজে রোমান রাজধানীতেই থাকতেন। এ সুযোগে জান্নাতুল ফেরদাউস স্বামীর বন্ধু সাইফুল ইসলামের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

    স্থানীয়দের কাছে সাইফুল ও জান্নাতুল ফেরদাউস হাতেনাতে আটক হয়। গত ৪ এপ্রিল শিশু মেয়েটিকে রেখে জান্নাতুল প্রেমিক সাইফুলের সঙ্গে পালিয়ে যায়। এ সময় তাদের বিয়েও হয়। পরে সালিশি বৈঠকের মাধ্যমে শিশু রাফার কথা চিন্তা করে জান্নাতুল ফেরদাউসকে ফের ঘরে তোলেন রোমান। দুই মাসের মাথায় গত ১৪ জুন ফের ওই নারী প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এবার শিশুটিকেও সঙ্গে নিয়ে গেছে। 

    মামলার বাদী রাসেল মাহমুদ বলেন, সাইফুল আমার ছোটবেলার বন্ধু। সম্পর্কেও চাচা-ভাতিজা। সাইফুলের সঙ্গে আমার স্ত্রীকে পালিয়ে যেতে কাওছার সহযোগিতা করেছে। তারা পালিয়ে যাওয়ার সময় আমার মেয়েটিকে নিয়ে গেছে। দেড় মাস হয়ে গেছে আমি মেয়েটির খোঁজ পাচ্ছি না। কিভাবে আছে, কেমন আছে? আমার মেয়েটিকে তারা কি করেছে? তাও জানতে পারছি না। রাফাকে অক্ষত অবস্থায় আমার কোলে ফিরিয়ে দিতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ